একনজরে
ঈদের উপহারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬০ জন দুস্থ লোককে ঈদের উপহার হিসেবে সেমাই, লাচ্ছা সেমাই, চিনি ও টাকা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার চান্দাইকোনা বাজার চত্বরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম তালুকদার, স্বপন কুমার সূত্রধর, চান্দাইকোনা এলাকার আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন। চান্দাইকোনা এলাকার ৩১ জন ছাত্র, ব্যবসায়ী ও যুবক প্রতিদিন এক টাকা করে জমা করে প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ লোকজনের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবস্ত্র বিতরণরাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন ‘এক টুকরো আলো’র পক্ষ থেকে গতকাল শুক্রবার নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজশাহী নগরের পঞ্চবটি এলাকার হজরত খাজা শাহ সুফি (র.) উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদ উপলক্ষে ১০০ জন দরিদ্র শিশুর মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল খালেক, ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান, ওই বিদ্যালয়ের শিক্ষক আইরিন রসুল, বন্ধুসভার বন্ধু মনিরা রহমান, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঅস্ত্রসহ গ্রেপ্তারপাবনা শহরের রাধানগর মক্তবপাড়া মহল্লা থেকে গত বৃহস্পতিবার রাতে র্যাব একটি শাটারগানসহ মো. সাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মহল্লার পাশের পাকা রাস্তায় অস্ত্র কেনাবেচার খবর পেয়ে তারা রাত নয়টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় র্যাব সাইদুলকে আটক করে এবং তাঁর কাছ থেকে শাটারগানটি উদ্ধার করে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তারা সাইদুল ইসলামকে পাবনা সদর থানায় হস্তান্তর করে। পাবনা অফিসট্রাক্টরের চাপায় নিহতনীলফামারীতে ট্রাক্টরের চাপায় আবদুল আলিম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী-সৈয়দুপর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল আলিম জেলা সদরের বারোঘরিয়া এলাকার আতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরে যাওয়ার সময় দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় বালুবোঝাই একটি ট্রাক্টর আলিমের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নীলফামারী প্রতিনিধিপুরস্কার বিতরণজাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে গতকাল শুক্রবার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, বিশিষ্ট লালন গবেষক ও লেখক আবুল আহসান চৌধুরী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। কুষ্টিয়া অফিসঅস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২গোপালগঞ্জের মুকসুদপুরে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলিসহ বেল্লাল হোসেন ও মো. নান্নু নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ জলিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সিন্দিঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাহাজউদ্দিন বলেন, ডাকাতির জন্য ওই এলাকায় অবস্থান নেওয়ার সময় পুলিশ এ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। গোপালগঞ্জ প্রতিনিধিহামলা-ভাঙচুরফরিদপুরে একটি আবাসন কোম্পানির প্রকল্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে জেলা শহরের ঝিলটুলি এলাকার উকিলপাড়া লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রকল্পের কার্যালয়ের দায়িত্বে থাকা কানাই লাল বণিক বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী ওই কার্যালয়ে ঢুকে প্রকল্পের উপসহকারী প্রকৌশলী পিংকু ভৌমিককে গালিগালাজ ও হুমকি দেয় এবং ভাঙচুর চালায়। ফরিদপুর অফিস বস্ত্র বিতরণঈদ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইনে প্রধান অতিথি ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেঞ্চদ ৮০০ দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) রোকনউজজামান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিজ, সহকারী পুলিশ সুপার (এএসপি) সুকান্তি চাকমা, গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ প্রতিনিধিএকজন গ্রেপ্তারজামালপুর শহরের স্টেশন বাজার মোড়ের একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল সিডি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দোকানের মালিক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ওই দোকান থেকে অশ্লীল ভিডিও ও কপিরাইট করা গানের দুই হাজার ৬০০টি নকল সিডি এবং একটি কম্পিউটার জব্দ করা হয়। এ সময় জিয়াউল হককে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। জামালপুর প্রতিনিধিলাশ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সাতঘরিয়া এলাকা থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মহাসড়কের ওপর শরীর ও মাথা থেঁতলানো অবস্থায় ওই লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই মজিবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিযুবক আটককিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামঞ্চাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া-হোসেনপুর সড়ক থেকে জুয়েল (২০) নামের ওই যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি