একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদগায় সংঘর্ষনীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম বিজলীর ডাঙ্গা ঈদগাহে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইমামের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনারুল হক, আবদুল্লাহ আল মামুন, ফজলে রাব্বী, আবদুল্লাহ আল সায়িদ ও শাহাদত হোসেন নামের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত জানান, আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধিবউ-শাশুড়ি মেলাজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই সমাজকল্যাণ মাঠে ঈদের দিন বিকেলে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বউ ও শাশুড়িদের জন্য চেয়ার খেলা, বালিশ নিক্ষেপ, কানামাছি ইত্যাদি খেলার আয়োজন করা হয়। গত সোমবার ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মেলায় বিনাই সাখিদারপাড়া, মণ্ডলপাড়া, সোনারপাড়া, পাঁচখুপী গ্রামসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক বউ ও শাশুড়ি জমায়েত হন। সেখানে বউ-শাশুড়িরা শুভেচ্ছা বিনিময় করেন। বিনাই গ্রামের শিক্ষক জুলেখা বেগম বলেন, ‘আমি আমার শাশুড়িকে নিয়ে এ মেলায় এসে দারুণ আনন্দ উপভোগ করেছি। চেয়ার খেলায় একটি পুরস্কারও পেয়েছি, যা শাশুড়িকে দিয়েছি।’ ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিস্বস্তির বৃষ্টিদীর্ঘ খরার পর কুড়িগ্রামের উলিপুরে গত মঙ্গলবার বৃষ্টি হওয়ায় কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। ভাদ্রের প্রথম সপ্তাহে এই বৃষ্টি আমন ফসলের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন কৃষকেরা। উলিপুর উপজেলার থেতরাই ও গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা, হারুনেফরা, দালালিপাড়া, আকন্দপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টি হওয়ায় কৃষকেরা আমনখেত পরিচর্যায় ব্যস্ত। আকন্দপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, বর্ষাকালেও বৃষ্টি না হওয়ায় আমনের আবাদ নিয়ে শঙ্কায় ছিলাম। কিন্তু গত মঙ্গলবার থেকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কর্মবিরতিতেলবাহী ট্যাংক লরির তিন শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনার পদ্মা-মেঘনা-যমুনা তেল ডিপোয় কর্মবিরতি পালন করা হয়েছে। ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট কুষ্টিয়ার ‘টিয়াম মেটাল’-এর অভ্যন্তরে খুলনার তেলবাহী ট্যাংকারের চালক হাফিজুর রহমান (৩৫), হেলপার রিপন হাওলাদার (২০) ও শ্রমিক মেহেদী হাসানের (৩০) অস্বাভাবিক মৃত্যু ঘটে। কর্মবিরতি চলাকালে নগরের কাশিপুর ইউনিয়ন কার্যালয়ে মীর মোকছেদ আলীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রতিনিধিদুটি অগ্নিকাণ্ডচুয়াডাঙ্গার জীবননগর বাজার ও আলমডাঙ্গায় আবাসন প্রকল্পে গত শনিবার রাতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা শহরের বাজারে রহমান গ্রুপের তিন প্রতিষ্ঠান রহমান ইলেকট্রনিকস, রহমান বুক ডিপো ও রহমান ব্রাদার্স এবং জীবন স্টোর আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এদিকে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের আবাসন প্রকল্পে আগুনে ১০টি ঘর পুড়ে যায়। গরুর গোয়ালে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধিবোমাসদৃশ বস্তুসাতক্ষীরা শহরের কাছারিপাড়া এলাকার আইনজীবী আজিজুর রহমান ও সরফুদ্দিনের বাসভবন থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও দুটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে মামলা নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানায়, আইনজীবী আজিজুর রহমানের বাসা থেকে শুক্রবার রাত ১০টায় এবং সরফুদ্দিনের বাসা থেকে শনিবার সকালের দিকে এগুলো উদ্ধার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, বোমা আকৃতির বস্তুটি তার ও ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র দিয়ে বাঁধা ছিল। তবে তাতে কোনো বিস্ফোরক ছিল না। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকারাদণ্ডভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সুমন বিশ্বাস (২৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি ভাঙ্গা পৌর এলাকার কাপুরিয়া সদরদী এলাকায়। গত সোমবার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আসাদুজ্জামান এ রায় দেন। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, সুমনকে ১৯ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকা থেকে দুটি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ফরিদপুর অফিসশিশুর মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে খালেদ আকন (৮) নামের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। সে পশ্চিম মিঠাখালী গ্রামের এমাদুল আকনের ছেলে। ঈদ উপলক্ষে খালেদ বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম থেকে দক্ষিণ মিঠাখালী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদ নানাবাড়ির একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি