একনজরে
পানিতে ডুবে মৃত্যুগাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব পশ্চিমপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মোহামঞ্চদ আজিম নামের মাদ্রাসাছাত্র পানিতে ডুবে মারা গেছে। তার বাড়ি বারিষাব পশ্চিমপাড়া গ্রামে। সে বারিষাব হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল হক জানান, আজিম (১২) অন্যান্য ছাত্রের সঙ্গে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। গাজীপুর প্রতিনিধিদুই বছরের কারাদণ্ডগাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার মো. আসাদ খান নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। আসাদের (২৭) বাড়ি সদর উপজেলার টেক্কাথেরা এলাকায়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার টেক্কাথেরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়ি বিক্রির সময় আসাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে আটটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে গাজীপুরের নির্বাহী হাকিম ও এনডিসি সাজিদ আনোয়ার তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। গাজীপুর প্রতিনিধি