একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে মৃত্যুদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সেফাত আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১ নম্বর জয়পুর ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের কৃষক আমজাদ আলীর ছেলে সেফাত তাদের বাড়ির একটি ডোবার পাশে খেলছিল। এ সময় সে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার মধ্যে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঅবস্থান কর্মসূচিরেলের ভাড়া ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র উদ্যোগে গতকাল সোমবার সকালে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে নাসিরুদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, রেলের ভাড়া বৃদ্ধি না করে বরং যাত্রীসেবা বৃদ্ধি করা হোক। তা ছাড়া বিদ্যুতের দামও কমাতে হবে। সমাবেশে বক্তব্য দেন মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ, তরিকুল ইসলাম, এস আর ফারুক, মমিনুল ইসলাম ও লোকমান হাকিম। খুলনা প্রতিনিধি