একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জুয়াড়ির দণ্ডসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পাঁচজন জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। গত শুক্রবার বিকেলে রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের বাবু, আনিছুর রহামন, হাফিজুল ইসলাম, ইনছাব আলী ও সাকোয়াত হোসেন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিপিবির কমিটিআবদুল মান্নান ফকির ও বেলায়েত হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর সদর উপজেলা শাখার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার খলিলপুরে সমেঞ্চলনের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন: আলাউদ্দিন তালুকদার, দিলীপ কুমার মণ্ডল, শেখ জামাল, বিল্লাল সরদার, আজমল হোসেন ও আবুল হোসেন। কমিটির বাকি তিনজন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে।  ফরিদপুর অফিস