একনজরে
স্কুলছাত্র নিহতলালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের চাকায় কাটা পড়ে সাইফুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সাইফুল হাতীবান্ধা উপজেলার মধ্যগোড্ডিমারী গ্রামের আজিজুল ইসলামের ছেলে। সে হাতীবান্ধার এসএস উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। পাটগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি মালবাহী চলন্ত ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে সাইফুলের বাঁ পায়ের ঊরু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিহেরোইনসহ গ্রেপ্তারবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনির বসুন্ধরা বস্তি থেকে গত সোমবার রাতে ২০ পুরিয়া হেরোইনসহ রাজু ও আল-আমিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ওই বস্তির মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যবসায়ীরা ওই কলোনির পাইকারি হেরোইন ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন কিনে নিয়ে যাচ্ছিলেন।’ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিকুকুরের কামড়পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুকুরটি তাদের কামড়ায়। উলানিয়া বন্দরের বাসিন্দা মর্জিনা বেগম জানান, কুকুরটি সোমবার সন্ধ্যায় মো. সান্টু মিয়া নামে (২৪) এক রিকশাচালকসহ পাঁচজনকে কামড়িয়ে আহত করে। ওই কুকুরটিই গতকাল মঙ্গলবার সকালে আসাদুল (১০) ও আছিয়া নামের (৬) দুই শিক্ষার্থীকে কামড়ায়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি হাজতির মৃত্যুপটুয়াখালী জেলা কারাগারে গত সোমবার দিবাগত রাতে আবুল কাশেম (৬০) নামের এক হাজতি মারা গেছেন। তাঁর বাড়ি গলাচিপা উপজেলার বিবিরহাওলা গ্রামে। তিনি একটি ডাকাতি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। আবুল কাশেম হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাত সোয়া তিনটার দিকে কারাগার কর্তৃপক্ষ তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালী অফিস