একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালীদের পক্ষেপ্রভাবশালীরা খাল দখল করে নিয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী তো প্রভাবশালীদের পক্ষেই থাকবেন। বিরোধিতা করে কি মার খাবেন? খালসহ বিভিন্ন জলাশয় দখল করে রাজনৈতিকভাবে শক্তিধর ও প্রভাবশালী ব্যক্তিরা দেশে মৎস্য উন্নয়নে যে বাধার সৃষ্টি করছেন তার প্রতি ইঙ্গিত দিয়ে কথাগুলো বলেন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের (ইরি) উপদেষ্টা মনোরঞ্জন মণ্ডল। বুধবার সকালে ফরিদপুরে কর্মশালায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর অফিসগুদাম পুড়ে ছাইদিনাজপুরের ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গুদামের স্বত্বাধিকারী মো. আজাহার আলী আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিগ্রেপ্তার একব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাছির মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ভোলাচং গ্রামে। এলাকাবাসী বাছির মিয়া ও তাঁর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পরে পুলিশ ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, বাছিরকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি