একনজরে
সাক্ষরতা দিবসশোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার নওগাঁ ও পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ থেকে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিন সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা হয়। আদমদীঘি (বগুড়া) ও পঞ্চগড় প্রতিনিধি।আদিবাসীদের সমাবেশনাটোরের সদর উপজেলায় আদিবাসীদের সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার শংকরভাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা লক্ষ্মণ তেলী। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেজবাহ কামাল, আদিবাসী অধিকার আন্দোলনের সচিব নিলুফা বানু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। সমাবেশে আদিবাসীদের ভূমি রক্ষা ও ভূমিহীন আদিবাসীদের পুনর্বাসনের দাবি আদায়ে সারা দেশের আদিবাসীদের নিয়ে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিব্যবসায়ীর জরিমানাভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে জয়নাল শেখ (৩৮) নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া জব্দ করা মাংস পরে মাটিতে পুঁতে ফেলা হয়। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান তাঁর কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন। এর আগে সন্ধ্যা সাতটার দিকে ওই ব্যবসায়ীকে ৪৫ কেজি পচা মাংসসহ বোয়ালমারী উপজেলা সদরের স্টেশন রোড এলাকা থেকে পুলিশ আটক করে। জয়নালের বাড়ি বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামে। ফরিদপুর অফিস ভেজালবিরোধী অভিযানভ্রাম্যমাণ আদালত পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপড়া ইউনিয়নের বাহেরচর বাজারে গতকাল শনিবার দুপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। ইউএনও আবুল কালাম আজাদ এ অভিযানে নেতৃত্ব দেন। অপরিচ্ছন পরিবেশে খাবার তৈরির অভিযোগে বাজারের ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ জুস রাখার অপরাধে সুমি স্টোর এবং মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখার অপরাধে মিজান স্টোরকে দুই হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি