একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাসিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় একটি হাইওয়ে রেস্তোরাঁ ও সিরাজগঞ্জ পৌর শহরের একটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বগুড়া মহাসড়কের হাটিকুমরুলে অবস্থিত হানিফ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পরিবেশনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পৌর শহরের এস এন রোডের সেতু কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জথ্রিপিস জব্দসাতক্ষীরা সদরের শাঁখরা সীমান্ত থেকে ট্রাকে করে ঢাকায় পাচারের সময় গত রোববার ভোরে জেলা কারাগারের সামনের সড়ক থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রচুর পরিমাণ ভারতীয় থ্রিপিস জব্দ করেছেন। সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, ভোর চারটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের মিলবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক ও অন্যরা পালিয়ে যান। ট্রাক থেকে ৫৮ লাখ টাকা মূল্যমানের থ্রিপিস উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা