একনজরে
দুজন গ্রেপ্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ১০ সেপ্টেম্বর বগুড়া শহরের সাতমাথা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন: রাহাত খান ও রেজওয়ান খান। ২০১০ সালের ১০ ডিসেম্বর রাতে আবদুল লতিফ খুন হন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি সভা অনুষ্ঠিতবগুড়ার শেরপুরে গত বুধবার ‘যৌন হয়রানি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ’ বিষয়ে এক সভা হয়েছে। বেসরকারি সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন স্থানীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার। এতে আবদুল মান্নান, সুজিত বসাক, আইয়ুব আলী, শাহ আলম প্রমুখ বক্তব্য দেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধিশ্রমিকের মৃত্যুবরিশাল সদর উপজেলার নরকাঠি গ্রামে বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশ্রাফ আলী সিকদার (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। গত বুধবার সকাল ১০টার দিকে তিনি কলেজ মাঠে কাজ করতে আসেন। এ সময় ওই মাঠে থাকা ট্রান্সফরমারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বরিশাল অফিসকর্মশালা অনুষ্ঠিতনড়াইলের লোহাগড়ার রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে গতকাল বৃহস্পতিবার ‘মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা’ বিষয়ে কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান। কর্মশালায় উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি অজয় কান্তি, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, যুগ্ম সম্পাদক আনিচুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি