একনজরে
সমেঞ্চলন অনুষ্ঠিতজয়পুরহাট জেলা সিপিবির নবম সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জয়পুরহাট পৌর মিলনায়তনে সমেঞ্চলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লুৎফর রহমান। এতে জেলার ৬২ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে লুৎফর রহমান বলেন, দুই জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। এ জন্য পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। জয়পুরহাট প্রতিনিধিজরিমানারাজবাড়ীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে গতকাল রোববার ২৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিন রাজবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহযোগিতায় জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন খান খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা মেইল ট্রেনে অভিযান চালান। এ সময় ট্রেনের ছাদে ও ইঞ্জিনের বগিতে বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে ওই ব্যক্তিদের কাছ থেকে মোট এক হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। রাজবাড়ী প্রতিনিধি