একনজরে
ট্রেনে কাটা পড়েদিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে গতকাল সোমবার ট্রেনের নিচে কাটা পড়ে একটি শিশুর (১৪) মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। হিলি জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কয়েকজন সদস্য জানান, সকাল ১০টার দিকে হিলি রেল স্টেশনের উত্তর পাশে ধরন্দা গ্রামের কাছে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে শিশুটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিকুপিয়ে হত্যাঝিনাইদহ সদর উপজেলার ডহরপুকুর গ্রামের রাজ মিয়া নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকালে ডহরপুকুর গ্রামের মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। রাজ মিয়া একই গ্রামের আনন্দনগর পাড়ার আজিমুদ্দিনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, গত রোববার রাত ১০টার পর থেকে রাজ মিয়া নিখোঁজ ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ