একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার দায়ে...সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক ব্যবসার দায়ে অনিল চন্দ্র মালী নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে অনিল চন্দ্রের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম তাঁকে ওই দণ্ড দেন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসড়ক অবরোধসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুটিরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় রাবেয়া নামের এক স্কুলছাত্রী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-নলকা-বগুড়া সড়কের ভদ্রঘাট এলাকায় সড়কটি পার হওয়ার সময় একটি ট্রাক রাবেয়াকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগাঁজাসহ গ্রেপ্তারপাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের খানমরিচ গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ওই ইউনিয়ন পরিষদের সাবেক গ্রামপুলিশ আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান জানান, মান্নান দীর্ঘদিন ধরে গ্রামে গাঁজার ব্যবসা করে আসছিলেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।  পাবনা অফিস দম্পতির কারাদণ্ডরাজবাড়ী সদর উপজেলায় মাদক ব্যবসার দায়ে এক দম্পতিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের ইউনুস আলী সরদার ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান জানান, গত সোমবার রাত ১০টার দিকে ওই দম্পতি কুষ্টিয়া থেকে ট্রেনে করে রাজবাড়ীর বেলগাছি স্টেশনে পৌঁছান। এ সময় স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য গাঁজাসহ তাঁদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাঁদের ওই দণ্ড দেন। রাজবাড়ী প্রতিনিধিডাকাতিফরিদপুর সদর উপজেলায় গত সোমবার দিবাগত রাতে গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলমকে পিটিয়ে আহত করে তাঁর বাড়ি থেকে ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতেরা। পালানোর সময় ধাওয়া দিয়ে এলাকাবাসী ডাকাত দলের সদস্য রহিম মল্লিককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসসংবাদ সম্মেলনশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমিঞ্চলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরের প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদ সমেঞ্চলনে ইউরোপীয় ইউনিয়ন, সেভ দ্য চিলড্রেন ও ইনসিডিন বাংলাদেশের প্রতিনিধিরা এ কথা বলেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, শিশুদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের কারণে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের প্রতি অমানবিক ও সহিংসতামূলক আচরণ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  বরিশাল অফিস