একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে মারধরবগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এঁরা হলেন ওই এলাকার সেলিম হোসেনের স্ত্রী রেনু বেগম ও তাঁর মা রুবিয়া বেগম। বিদ্যালয়টির নাম কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুল। এ বিষয়ে ওই বিদ্যালয়ের অধ্যক্ষ আফজাল হোসেন খন্দকার গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি অস্ত্র ও গুলি উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার গোহাড়া গ্রামে একটি ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিনসহ ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গত বুধবার দিবাগত রাতে বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের টহল দল এগুলো উদ্ধার করে।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবাগেরহাটের কচুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর এলাহী (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। কচুয়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র এলাহী উপজেলার আড়িয়ামর্দন গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। মাহফুজুর রহমান বলেন, এলাহী ভান্ডারখোলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাতে নানার চিংড়িঘেরে মাছ ধরে পাড়ে ওঠার সময় চালু থাকা জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলাহীর মৃত্যু হয়।  বাগেরহাট প্রতিনিধিতিন সহোদর গ্রেপ্তারঝালকাঠির রাজাপুর উপজেলায় তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই তিন ভাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। গতকাল সকালে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অলিদ, রাসেল ও রুবেল খান। রাজাপুর থানার এসআই আবদুল হালিম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য।  ঝালকাঠি প্রতিনিধি