একনজরে
শিক্ষার্থীদের সংবর্ধনাচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহীর বাগমারায় জিপিএ-৫ পাওয়া ১৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল উপজেলার শিকদারীতে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক মোসলেহ উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। সেরা প্রতিষ্ঠান হিসেবে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রার্থীরা এক মঞ্চেনীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া এসসি দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন। প্রার্থীরা অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর দেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বামুনিয়া ইউপির চেয়ারম্যান মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ১২ জন প্রার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নীলফামারী প্রতিনিধিদুজনকে জরিমানাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী হাকিম আহসান হাবীব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। মঠবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর আহমেদ জানান, শুক্রবার বিকেলে কালীরহাট বাজার থেকে জাহাঙ্গীর মাতুব্বর (২৭) ও রিয়াজ মাতুব্বরকে (২২) গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের এ জরিমানা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি কমিটি গঠননড়াইলের লোহাগড়ায় গাজী আজিজুর রহমান সঞ্চৃতি সংসদের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপাশার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সভায় গঠিত ১৫ সদস্যের কমিটির আহ্বায়ক শরীফ মাহবুবুল করিম এবং সদস্যসচিব হান্নান বিশ্বাস। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি