একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে...রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ৩১ জনের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা মেইল ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের ছাদে ও ইঞ্জিনের বগিতে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৩১ জনের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন খান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।  রাজবাড়ী প্রতিনিধি