একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসে তল্লাশি চালিয়ে ১৪টি গুলিসহ শফিকুল ইসলাম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার উজানচর শ্রীদাম দত্তপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার এএসআই মোতাহার হোসেন পরিবহনে নিয়মিত তল্লাশির দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি