একনজরে
খণ্ডিত লাশ উদ্ধারদিনাজপুরের পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-দিনাজপুর রেললাইনের ওপর থেকে পুলিশ গতকাল শনিবার অজ্ঞাতনামা এক তরুণের খণ্ডিত লাশ উদ্ধার করেছে। পার্বতীপুর পৌর এলাকার পোড়াভিটা মহল্লার পাশ থেকে বড় হরিপুর গ্রাম পর্যন্ত রেললাইনের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ওই তরুণের লাশের অসংখ্য টুকরা ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিফেডারেশনের দাবিআখের দাম মণপ্রতি ১৩০ টাকা নির্ধারণ, ডিজিটাল মাপযন্ত্র ব্যবহার ও চিনিকলে আখ সরবরাহ নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি। গতকাল শনিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল আখচাষি সমিতির বর্ধিত সভায় এসব দাবি জানানো হয়। চিনিকলের প্রশিক্ষণ কমপ্লেক্সে এ সভা হয়। এতে সমিতির সভাপতি ইব্রাহীম খলিল সভাপতিত্ব করেন। লালপুর (নাটোর) প্রতিনিধিইলিশ জব্দবরগুনার আমতলী উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে দুই মণ ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। কোস্টগার্ড ও আমতলী থানা পুলিশের সহায়তায় গতকাল শনিবার সকালে উপজেলা মৎস্য বিভাগ পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় পশরবুনিয়া ও বালিয়াতলী এলাকা থেকে ২০ হাজার মিটার জালসহ দুই মণ ইলিশ জব্দ করা হয়। পরে আমতলী ফেরিঘাটে জব্দ করা মাছগুলো নিলামে বিক্রি করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিমামলার রায় আজপটুয়াখালীর বাউফল উপজেলার মাঝপাড়া গ্রামের মো. জিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হবে। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কে বি এম আরিফুল হক জানান, ২০০৮ সালের ১১ ডিসেম্বর রাতে ওই গ্রামের চৌরাস্তা বাজারে জিয়াকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরের দিন জিয়ার বড় ভাই মো. গোলাম আযম বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি