একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় জেলের দণ্ডইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার ষষ্ঠ দিনে গতকাল রোববার পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় আট হাজার মিটার জাল জব্দ ও নয়জন জেলেকে আটক করা হয়েছে। এই দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলেদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিমাথাবিহীন লাশ উদ্ধারকুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে জিকে ক্যানেলের পাশ থেকে পুলিশ গতকাল রোববার এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ লাশের মাথা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  কুষ্টিয়া অফিসবিশ্ব নদী দিবস‘ফিরে চলো নদীর টানে’ এই প্রতিপাদ্য ধারণ করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রিভারাইন পিপল সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাজমুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন তুহিন ওয়াদুদ, আপেল মাহমুদ, সংগঠনের সংগঠক মঞ্জুর আরিফ, জামিল সারোয়ার প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, রংপুরমানববন্ধনসরকারিভাবে বরাদ্দ পাওয়া জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে ডোমার উপজেলার ভূমিহীনরা। ডোমার উপজেলা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ভূমিহীন পরিবার অংশ নেয়। এ সময় বক্তব্য দেন মোন্নাফ হোসেন, তহুরা বেগম, নূর আলম, মানিক শেখ প্রমুখ।  নীলফামারী প্রতিনিধি