একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে অব্যাহতিজুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নকলে সহায়তার করার অপরাধে এক শিক্ষককে দুই বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই শিক্ষকের নাম ওয়াজেদ আলী। তিনি বেলকুচির খাবেরপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি ও সাহিত্য বিভাগের প্রভাষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমদ জানান, গতকাল উপজেলার মেঘল্লা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে ওই শিক্ষক এক পরীক্ষার্থীকে উত্তর বলে দিচ্ছিলেন। এ কারণে তাঁকে দুই বছরের জন্য পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ বৃদ্ধ নিহতনীলফামারীর ডিমলা-ডালিয়া সড়কের ছোটখাতা এলাকায় গত সোমবার একটি মোটরসাইকেল এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ওই বৃদ্ধ নিহত ও মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। নিহত ব্যক্তির নাম বাবরউদ্দিন (৭৫)। তাঁর বাড়ি ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামে। এ ঘটনায় আহত তিনজন হলেন: জামান, আশরাফুল ও খুচ্চু মাহমুদ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডিমলা থানার ওসি আজিমুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  নীলফামারী প্রতিনিধি পুলিশের বিরুদ্ধে মামলাকৃষকের ঘরের দরজা ভেঙে ৪২ বস্তা ধান নিয়ে যাওয়ার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার চরলক্ষ্মী গ্রামের সামসুর রহমান গত সোমবার গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালত ওই দিনই মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এসআই জাহাঙ্গীর হোসেন জানান, চরলক্ষ্মীর বাসিন্দা আনোয়ার হাওলাদারের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে জাফর মাঝির ঘর থেকে ২২ মণ ধান উদ্ধার করে ইউপি সদস্য মো. নুরুল ইসলামের জিমঞ্চায় রাখা হয়েছে। ঘরের দরজা ভাঙার অভিযোগ সঠিক নয়।  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিচালকের মৃত্যু রাজবাড়ীর গোয়ালন্দ ফিড মিলের সামনে গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত প্রাইভেট কারের চালক রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। রোববার প্রবাসী আজগর লস্কর ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারে করে ঝিনাইদহের শৈলকুপায় গ্রামের বাড়ি ফিরছিলেন। গোয়ালন্দ ফিড মিলের সামনে প্রাইভেট কারের সঙ্গে বাসের সংঘর্ষ হলে আজগরের স্ত্রী নাজমা খাতুন, বাবা আইনদ্দিন লস্কর ও শ্বশুর রাজ্জাক গাজী নিহত হন। এ সময় গুরুতর জখম অবস্থায় প্রাইভেট কারের চালক ও আজগর তাঁর ছেলে সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি