একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ.লীগের সমেঞ্চলনসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মাধাইনগর আদিবাসী কলেজ মাঠে সমেঞ্চলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। জহুরুল ইসলামের সভাপতিত্বে সমেঞ্চলনে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী ম ম আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মাহফুজা আকতার প্রমুখ। সমেঞ্চলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে মির্জা আবু হাসান সভাপতি ও সানোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঅস্ত্র-গুলি উদ্ধারদিনাজপুরের হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর এলাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেবপুর এলাকার মহিলা কলেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, অস্ত্র ও গুলি থানায় জমা করা হয়েছে।  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিকর্মশালা শুরুরাজশাহী ও রংপুর বিভাগের গণমাধ্যমকর্মীদের নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুর্যোগ প্রতিবেদন-বিষয়ক সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ইউনিসেফের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। শুক্রবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় কর্মশালার উদ্বোধন করেন এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। প্রথম দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন নিয়ে প্রশিক্ষণ দেন সুজিৎ কুমার দেবশর্মা।  বগুড়া প্রতিনিধি