একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র উদ্ধাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি ফটোকপির দোকান থেকে গতকাল শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার গণিতের প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবদুস সালাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেএসসি পরীক্ষার্থী রহমত ইসলাম প্রশ্নপত্র ফটোকাপি করতে দোকানে আসে। এ সময় শিক্ষা অফিসের সহকারী মোকলেস ওই প্রশ্নটি দেখতে পান। ইউএনও রেজাই রাফিন সরকার বলেন, ‘মনে হচ্ছে, এটি ভুয়া প্রশ্নপত্র। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করছি।’  রাজবাড়ী প্রতিনিধিগ্রেপ্তার ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় গত শুক্রবার রাতে ৪০০ বোতল ফেনসিডিল ও একটি মাইক্রোবাস জব্দ এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ঝিনাইদহ থেকে ফরিদপুর শহরে ফেনসিডিল আনা হচ্ছে—এ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপু্র বাজারে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে নয়টার দিকে মাইক্রোবাসটি চেকপোস্টের কাছে আসা মাত্র র‌্যাবের সদস্যরা এগিয়ে গেলে দুই ব্যক্তি নেমে পালিয়ে যান। পরে ওই গাড়িতে তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার এবং আবদুল হাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  ফরিদপুর অফিসকিশোরী মেলারাজশাহীর বাগমারায় গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কিশোর-কিশোরী মেলা। বেসরকারি সংগঠন ব্র্যাকের এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। গতকাল সকালে উপজেলার ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন ইউএনও সাদেকুল ইসলাম। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল মাঠে কিশোর-কিশোরীদের বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার প্রমুখ।  বাগমারা (রাজশাহী) প্রতিনিধিসাংবাদিক কর্মশালাইউনেসকোর সহযোগিতায় এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ—এমআরডিআইয়ের আয়োজনে রাজশাহী ও রংপুর বিভাগের সাংবাদিকদের নিয়ে বগুড়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মশালার সমাপনী দিনে ‘দুর্যোগ-প্রতিবেদন তৈরি’ ও ‘সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ এর ওপর প্রশিক্ষণ দেন মীর মাসরুর জামান ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।  বগুড়া প্রতিনিধি