একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসূচির উদ্বোধনদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নে শনিবার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী। ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রাস্তায় মাটি ভরাটের মাধ্যমে সাংসদ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিজমি উদ্ধাররাজবাড়ী শহরের সজ্জনকান্দায় (১ নম্বর বেড়াডাঙ্গা সড়ক) দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি জমি গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলাম জানান, ৪৫৮ নম্বর দাগের ২ দশমিক ৮৯ শতাংশ জমি কয়েক বছর ধরে বেদখলে ছিল। দখলদার আছিয়া বেগমকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা জমি ছেড়ে না দেওয়ায় জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালানো হলো। আছিয়া বেগম জানান, তাঁরা প্রায় ৫০ বছর ধরে এই জায়গায় বসবাস করছেন।  রাজবাড়ী প্রতিনিধি