একনজরে
তরুণ গ্রেপ্তারনাটোরের গুরুদাসপুর থানার পুলিশ গতকাল সোমবার একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ হায়দার আলী (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ওসমান গণি জানান, রোববার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালিয়ে ওই তরুণকে আটক করা হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিকারাদণ্ডগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মিকাইল এ সাজা দেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, উপজেলার কালীগঞ্জ বাজার থেকে মাদক ব্যবসায়ী দুলাল সরকার (২৪) ও শওকত রায় (২০) এবং কয়রা গ্রাম থেকে ওমর ফারুককে (৫০) গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি