একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা অনুষ্ঠিতকুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে গতকাল মঙ্গলবার উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজাহান। সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের জেলা সমন্বয়কারী আবদুস ছালাম।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তারখুলনা ও রাজবাড়ীর গোয়ালন্দ থেকে তিনটি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে খুলনার খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ফাঁড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার একটি পিস্তলসহ বটিয়াঘাটা উপজেলার আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সোমবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ ব্রুতচারী লাল, জামাল ফারুক ও চিন্ময় সরকারকে গ্রেপ্তার করে।  খুলনা ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি