একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট পুড়ে ছাইসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্ত বাজার এলাকায় সড়কের পাশে আগুন লেগে স্তূপ করে রাখা পাট পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পাটের মালিক দাবি করেছেন। সিমান্ত বাজার এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের পাশে স্থানীয় ইয়ারন আলী পাট স্তূপ করে রেখেছিলেন। বিড়ি বা সিগারেটের নিক্ষিপ্ত আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচালক নিহতখুলনার ডুমুরিয়ায় নছিমনের ধাক্কায় হাফিজুর রহমান (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার কার্তিকডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর নছিমনটি পালিয়ে যায়। এ ঘটনায় কেউ মামলা করেনি।  খুলনা প্রতিনিধি