একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ বন্ধজেলা প্রশাসনের হস্তক্ষেপে নড়াইলে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বাল্যবিবাহ বন্ধে বেসরকারি একটি সংস্থা সহায়তা করে। তুলারামপুর আলোকিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি লিপিকা বিশ্বাস জানান, ওই গ্রামের মৃত আশুতোষ বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাসের (২২) সঙ্গে একই গ্রামের রঞ্জন বিশ্বাসের মেয়ে প্রিয়াংকা বিশ্বাসের (১৫) বিয়ের কথা হয়। প্রিয়াংকা যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোমেন মজুমদার বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।  নড়াইল প্রতিনিধিজুয়াড়িদের দণ্ডগোপালগঞ্জের কোটালীপাড়ায় আটজন জুয়াড়িকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিকাইল গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন: জাহাঙ্গীর হোসেন, আমজাদ গাজী, হাফিজ মিয়া, মিন্টু মোল্লা, ইদ্রিস গাজী, নজীর গাজী, শাহাদৎ হোসেন গাজী ও মনির হোসেন। তাঁদের বাড়ি কোটালীপাড়ার কয়খা গ্রামে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।  গোপালগঞ্জ প্রতিনিধিসেলাই মেশিন বিতরণ‘অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ স্লোগান সামনে রেখে কুষ্টিয়া অঞ্চলের পত্রিকা সাপ্তাহিক ইস্পাত-এর ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে অসহায় ২২ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ফজলুল বারী চৌধুরী মার্কেটে পত্রিকার সম্পাদক ওয়ালিউল বারী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান হয়।  কুষ্টিয়া অফিস