একনজরে
তিনজনের কারাদণ্ডকুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধরণীবাড়ী গ্রামের শাহীন মিয়া, উলিপুর পৌরসভার কাঁচাবাজার এলাকার শাহাজাহান আলী ও আনিছুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে আনিছুর রহমানকে এক বছর এবং শাহীন ও শাহাজাহানকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিহা-ডু-ডু প্রতিযোগিতাপঞ্চগড়ের বোদা উপজেলার প্রামাণিকপাড়া মাদরাসা মাঠে হা-ডু-ডু টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিলুপ্তপ্রায় ঐতিহ্য ধরে রাখতে শমসেরনগর ও প্রামাণিকপাড়া গ্রামের বাসিন্দারা যৌথভাবে এ খেলার আয়োজন করে। খেলায় বোদা মণ্ডলহাট পীরমামুদ হা-ডু-ডু দল বোদা নির্মাণ শ্রমিক দলকে ৭৬-৫৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পঞ্চগড় প্রতিনিধিশিক্ষার্থীরা সংবর্ধিতবাগেরহাটের ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি মহিলা কলেজের ২৯ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ এবং সাতজন ২০১০ সালের ডিগ্রি পরীক্ষায় প্রথম শ্রেণী অর্জন করেন। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আনোয়ার হোসেন ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী সভাপতিত্ব করেন। বাগেরহাট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার শুরু হয়েছে। বেসরকারি সংস্থা স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও জিডিআরসি যৌথভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নবিষয়ক এ কর্মশালার আয়োজন করে। জিডিআরসির উপজেলা মিলনায়তনে এ কর্মশালা হয়।এতে উপজেলার নয়টি ইউনিয়নের ৯০ জন নারী অংশ নেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধ