একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মারকলিপি পেশরাজবাড়ীতে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাংসদ কাজী কেরামত আলীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে সাধনা সিনেমা হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রাজবাড়ীসহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার দলিল লেখকেরা অংশ নেন। সভায় সুব্রত কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কাজী কেরামত আলী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী প্রমুখ।  রাজবাড়ী প্রতিনিধি