একনজরে
অবৈধ পণ্য জব্দদিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকসহ ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বিজিবির সদস্যরা ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়কের মতিহারা এলাকায় বগুড়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৬৭০টি বলবর্ধক বড়িসহ (সেনেগ্রা) ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেন। একই দিন রাতে সীমান্তের সরস্বতীপুর এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিউপনির্বাচননওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে মো. আবদুর রাজ্জাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ৬০৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান ভোট পেয়েছেন এক হাজার ৮৯২টি। গত রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট পাঁচজন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিমানববন্ধনজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অভিযোজন খাতে বরাদ্দ সুনিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের ক্লাব সড়কে স্থানীয় রয়েল বেঙ্গল ফাউন্ডেশন ওই কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, কাউন্সিলর আবদুস সালাম, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল প্রমুখ। পিরোজপুর প্রতিনিধিজেলের মৃত্যুবরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় ডুবে আবুল বাশার (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। বাশারের বাড়ি উপজেলার নলবুনিয়া গ্রামে। বাশারের বাবা আবদুল বারেক জানান, অন্যান্য জেলের সঙ্গে শুক্রবার সকালে বাশার ট্রলারে করে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীর মোহনায় পড়ে গিয়ে নিখোঁজ হন। আমতলী (বরগুনা) প্রতিনিধ