একনজরে
সরঞ্জাম বিতরণবরগুনার আমতলী উপজেলার দুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে গতকাল মঙ্গলবার দুর্যোগকালীন সংকেত প্রচারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা আরডিএফ ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের যৌথ উদ্যোগে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ সভাপতিত্ব করেন। আমতলী (বরগুনা) প্রতিনিধিফরিদপুরে অগ্নিকাণ্ডফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের মহিলা কলেজসংলগ্ন কাজী মোতাহার হোসেন মার্কেটে গত সোমবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডে একটি বেকারি ও দুটি মুদির দোকান পুড়ে গেছে। মার্কেটের মোশাররফ হোসেনের মুদির দোকানে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের সামাদ সিকদারের বেকারি ও আবদুল সেলিমের মুদির দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফরিদপুর থেকে যাওয়া দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফরিদপুর অফিসস্বীকৃতি পুরস্কারবগুড়া লেখক চক্রের দুই যুগপূর্তি উপলক্ষে স্বীকৃতি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৩ নভেম্বর দুই যুগপূর্তি উৎসবে মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননাপত্র ও পুরস্কার তুলে দেবেন দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এবার স্বীকৃতি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে কবিতায় শিবলী মোকতাদির, কথাসাহিত্যে শিমুল মাহমুদ, সাংবাদিকতায় আমান উল্লাহ খান, লিটল ম্যাগাজিনে অনিকেত শামীম, সেরা সাহিত্য সংগঠক হিসেবে স্বীকৃতি পুরস্কার পাচ্ছেন লেখকচক্রের মনসুর রহমান। বগুড়া প্রতিনিধি পিস্তলসহ আটকনাটোরের গুরুদাসপুরে দুটি পিস্তল ও গুলিসহ হজরত আলী (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গুরুদাসপুর থানার এসআই ওসমান গনি জানান, গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার অদূরে একটি যাত্রীবাহী বাস থেকে ওই তরুণকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২টি গুলি উদ্ধার করা হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি