একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়েবগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ধুনট থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের সময় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাঁচথুপি গ্রামের সুলতান মাহমুদ ও কান্তনগর গ্রামের রিপন মাহমুদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক সুলতানকে ছয় মাস ও রিপনকে তিন মাসের কারাদণ্ড দেন।  ধুনট (বগুড়া) প্রতিনিধি কর্মশালাবগুড়ার শেরপুরে স্থানীয় সরকার শক্তিশালীকরণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রহিম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান।  শেরপুর (বগুড়া) প্রতিনিধিদুজন গ্রেপ্তারআন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ছ্যানখালী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হচ্ছেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) ও মুকসুদপুর উপজেলার কলিয়া গ্রামের সাঈদ মাতব্বর (২৮)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।  ফরিদপুর অফিসদুই দালালের সাজাগোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া তিন দালালকে ভ্রাম্যমাণ আদালত তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন বাবুল মোল্লা, মনিরুল ইসলাম ও কালু খান। তাঁদের বাড়ি ওই কার্যালয়সংলগ্ন মোহামঞ্চদপাড়া ও শহরের নিচু পাড়ায়। গতকাল দুপুরে পুলিশ অভিযান চালিয়ে পাসপোর্ট করতে আসা বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করার সময় ওই কার্যালয় চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করে।  গোপালগঞ্জ প্রতিনিধি