একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজার গাছসহ গ্রেপ্তারফরিদপুরে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার বিকেলে ফরিদপুর সদরের দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া রবীন্দ্রনাথ সাহা (৪১) একজন পানচাষি। নিজের পানের বরজের (খেত) মধ্যে ওই গাঁজার গাছটি পাওয়া গেছে। ফরিদপুর র‌্যাব-৮-এর কর্মকর্তা মো. আজবাহার আলী শেখ জানান, উদ্ধার হওয়া গাঁজার গাছটি ১২ ফুট দৈর্ঘ্যের ও ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।  ফরিদপুর অফিস