একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান বরখাস্তলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউনিয়নের এলজিএসপি, কাবিখা ও টিআর প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি জারি করে। জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারওয়ার হোসেন চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। গতকাল তিনি ৩নং ওয়ার্ডের সদস্য কালি শঙ্কর রায়কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।  লালমনিরহাট প্রতিনিধিলাশ উদ্ধারবরগুনার আমতলী ফেরিঘাটের পন্টুন থেকে গত শুক্রবার দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হয় সমীরণ (৫)। গতকাল শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমতলী ফেরিঘাট থেকে তিন কিলোমিটার উত্তরে পায়রা নদীর আঙ্গুলকাটা এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করে। মায়ের সঙ্গে আমতলী থেকে বরগুনা যাওয়ার পথে ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে সমীরণ তলিয়ে যায়। এ ব্যাপারে আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  আমতলী (বরগুনা) প্রতিনিধি