একনজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণকাজ উদ্বোধন সিরাজগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস শুক্রবার নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনতুন কমিটিফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি ও মো. রেশাদুল হাকিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ১৮টি কার্যনির্বাহী পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি হয়েছেন আমিনুর রহমান, এম এ সালাম ও মশিউর রহমান। সহসাধারণ সম্পাদক হয়েছেন শেখ মফিজুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন শাহদাত হোসেন। ফরিদপুর অফিস