একনজরে
প্রশিক্ষণ কর্মশালানড়াইলে যুব রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪ জন যুবক অংশ নেন। সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা বেগম সনদপত্র বিতরণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইলের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন বলেন, কর্মশালায় রেড ক্রিসেন্টের মুভমেন্ট, সহশিক্ষার মৌলিক বিষয়সহ প্রাথমিক চিকিৎসাসেবার বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। নড়াইল প্রতিনিধিজরিমানারাজবাড়ীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ ও ভেতরে ধূমপান করায় ১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সদরের সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন খান আদালতের নেতৃত্ব দেন। খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা মেইল ট্রেনে এ অভিযান চালানো হয়। ১৯ জনের কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। রাজবাড়ী প্রতিনিধিদুর্ঘটনায় নিহতদিনাজপুরের নবাবগঞ্জে রোববার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় রকিব উদ্দিন (৬৫) নামের একজন নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ-বিরামপুর সড়কের মতিহারায় মোটরসাইকেলটি রকিব উদ্দিন ও উমেঞ্চ কুলছুমা নামের দুজনকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে রকিব উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে মোটরসাইকেল আরোহীদের আটক করে থানায় সোপর্দ করে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিজরিমানা আদায়নোংরা পরিবেশে নিম্নমানের ও ভেজাল খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে নীলফামারীর সৈয়দপুরে নয়টি হোটেল ও বেকারির মালিকদের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি