একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ মাড়াই শুরু জয়পুরহাট চিনিকলে ২০১২-১৩ মৌসুমের আখ মাড়াই শুক্রবার বিকেলে শুরু হয়েছে। এই চিনিকলের অধীনে সাড়ে ১১ হাজার একর জমির ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ জানান, গত মৌসুমের ১৫ কোটি টাকা মূল্যের দুই হাজার ৯০০ মেট্রিক টন চিনি এখনো অবিক্রীত রয়েছে।  জয়পুরহাট প্রতিনিধিকমিটি গঠন সুরাইয়া শরিফকে সভাপতি ও তন্দ্রা ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের নবম জেলা সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ফৌজিয়া মোসলেম নতুন এ কমিটি ঘোষণা করেন। শিল্পকলা একাডেমী যশোর মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবা শেফা। বক্তব্য দেন রবিউল হক, কাজী আবদুস শহীদ, ফজলুল হক মল্লিক, গাজী গোলাম মোস্তাফা প্রমুখ।  যশোর অফিস