একনজরে
বিক্ষোভ সমাবেশবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ ওএইচকেএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহীম আলী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ৫ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, বিগত কমিটির সভাপতি নতুন কমিটিতে না আসতে পেরে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিসমেঞ্চলন সম্পন্নসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমেঞ্চলন সম্পন্ন হয়েছে। রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শনিবার সকাল ১০টায় আয়োজিত এ সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। সম্মেলনে আবদুল হামিদ ৭১ ভোট পেয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন ও ওবায়দুল ইসলাম নির্বাচিত হন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি আইনজীবী ফোরামসরকারের ‘সীমাহীন দুর্নীতি’র প্রতিবাদে গতকাল রোববার সকালে নওগাঁ জেলা জজ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী ফোরামের নেতা জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আইনজীবী মোকছেদ আলী মণ্ডল, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, আনিছুর রহমান, অনুরুদ্ধ রহমান, আমিনুর রহমান প্রমুখ। এর আগে আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি১০টি বোমা উদ্ধারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা গত শনিবার রাত সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি কবরস্থান থেকে ১০টি শক্তিশালী বোমা উদ্ধার করেছেন। লাল টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো উদ্ধারের পর সদর থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়। র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) তানভির আহমেঞ্চদ জানান, চুয়াডাঙ্গায় চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে নাশকতা সৃষ্টি করতে দুর্বৃত্তরা বোমাগুলো জোগাড় করেছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুভোলার মনপুরা উপজেলার হাজীর হাটের চর ফয়েজ উদ্দিন গ্রামে বজ্রপাতে ইউসুফ মাঝির স্ত্রী বিবি কুলসুম (৩৫) মারা গেছেন। এ সময় গ্রামের লোকমান ও নুরুল ইসলাম নামে দুই কৃষক আহত হন। আহত ব্যক্তিরা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত শনিবার বেলা ১১টার দিকে কুলসুম বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ভোলা অফিসলাঠিপেটাগোপালগঞ্জে ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: রাসেল (২২), রাজিব (২১) ও রাজু (২০)। জেলা ছাত্রদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন জানান, গতকাল রোববার সকালে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শহরের মিয়াপাড়া এলাকা থেকে জেলা ছাত্রদল মিছিলটি বের করে। সকাল সাড়ে ১০টায় এটি শহরের কালীবাড়ি মোড়ে এলে পুলিশ লাঠিপেটা শুরু করে। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, পূর্বানুমতি না নিয়ে মিছিল বের করায় তিনজনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি