একনজরে
আনন্দ মিছিলদুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার বগুড়া জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এর আগে বিদ্যালয় চত্বরে পরিচালনা কমিটির সভাপতি আহম্মেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২০০৯ সালে এটি জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিস্বস্তির বৃষ্টিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় আমন চাষিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেচ দিয়ে কোনোমতে চারা রোপণ করলেও পানির অভাবে অনেক জমির চারা হলুদ হয়ে যাচ্ছিল। গত মঙ্গল ও গতকাল বুধবার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা ধানগাছের গোড়ায় নিড়ানি দিতে ব্যস্ত সময় পার করছেন। চারার গোড়ায় ভালো পানি জমেছে। ঘন সবুজ রং ফিরেছে। উপজেলার টেপাগাড়ি গ্রামের সাজাহান আলী বলেন, ‘খরায় খেত ফেটে হা হয়ে গিয়েছিল। ধান ঘরে তুলতে পারব কি না, উৎকণ্ঠায় ছিলাম।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবাসের ধাক্কায় নিহতনওগাঁর সদর উপজেলায় গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় রকেট (৩৮) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী বাসটি সদরের নওহাটা মোড়ের হক পেট্রলপাম্পের সামনে সাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় রকেটকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিমূর্তিসহ গ্রেপ্তারপটুয়াখালীর বাউফলে পিতলের পাঁচটি মূর্তি ও স্বর্ণালংকারসহ গতকাল বুধবার মিলন (১৯) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিলন বাউফল পৌরসভার বালিকা বিদ্যালয় সড়ক এলাকার ছিদ্দিক সিকদারের ছেলে। বাউফল থানার এসআই মো. রেজাউল করিম জানান, গত মঙ্গলবার পৌরসভার সাহাপাড়া এলাকার তপন কুমার সাহার পারিবারিক মন্দির থেকে ওই মূর্তি ও স্বর্ণালংকার চুরি যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মিলনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পাঁচটি মূর্তি ও স্বর্ণালংকারসহ পিতলের অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিদুজন গ্রেপ্তারমেহেরপুরের গাংনী উপজেলার ধলাগ্রাম থেকে গতকাল বুধবার আনারুল ইসলাম ও আবদুস সালাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি বড় হাঁসুয়া, ৪০ গ্রাম হেরোইন ও ১০টি প্যাথিড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ওই দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে র্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সালামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মেহেরপুর প্রতিনিধিসেমিনারফরিদপুরে ‘তথ্য অধিকার আইন, বিষয়বস্তু, কৌশল, সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ফরিদপুরের জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাসিন’ এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ফরিদপুর অফিস