একনজরে
জাপানি বন্ধুরাজাপানের ছয় বন্ধু গত সোমবার সন্ধ্যায় বগুড়ার মৌমাছি খেলাঘর আসরের শিশুদের সঙ্গে দেখা করতে শহরের সবুজবাগে তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে আসে। তারা আসরের শিশু-কিশোরদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ ভাগ করে নেয়। এর আগে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসরের প্রধান উপদেষ্টা হাসান আলী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদুর রহমান। জাপানের কিয়েতো নগরের রিটসুমেইতান উজি স্কুলের শিক্ষক তমনোরিকোতাকে বিদ্যালয়ের তিন কিশোর ও তিন কিশোরী বন্ধুকে নিয়ে আসেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়ানিষিদ্ধ জাল ধ্বংসপাবনার চাটমোহর উপজেলা প্রশাসন গত মঙ্গলবার বিকেলে প্রায় তিন লাখ টাকা মূল্যের মাছ ধরার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার হান্ডিয়াল ছাইকোলা ও হান্ডিয়াল বিল এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে নিষিদ্ধ কারেন্ট, বাদাই ও সুতির ফাঁস জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। চাটমোহর (পাবনা) প্রতিনিধিবজ্রপাতে নিহতনীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কেরানীপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে শামীম হোসেন (১৩) নামের একজন নিহত ও তার চাচা সফিয়ার রহমান (৪০) গুরুতর আহত হয়েছেন। শামীম ওই গ্রামের ইয়ামিন হোসেনের ছেলে। সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে ধান খেতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী জানান, আহত সফিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নীলফামারী প্রতিনিধিজরিমানাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. রাজীব (৩২) নামের এক গাঁজা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে নির্বাহী হাকিম আহসান হাবীব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। রাজীব মঠবাড়িয়া শহরের থানাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় থানাপাড়া এলাকা থেকে তাঁকে এক পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঅস্ত্র উদ্ধার রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর গ্রামে নদীর পাড় থেকে গত মঙ্গলবার গভীর রাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, গোপনে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ তাদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। রাজবাড়ী প্রতিনিধি বিতর্ক প্রতিযোগিতা খুলনা জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় খুলনার শিক্ষক প্রশিক্ষণ কলেজে এ প্রতিযোগিতা হয়। ‘অভিভাবকদের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী’ বিষয়ের ওপর বিতর্ক হয়। এ উপলক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ত্যব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ, টি এম জাকির হোসেন, নিখিল কুমার রায়, আবদুল মজিদ তালুকদার ও আবুল হোসেন। খুলনা প্রতিনিধ