একনজরে
তরুণ গ্রেপ্তারপাবনা সদর উপজেলার নূরপুর বাইপাস সড়ক থেকে গত শনিবার রাতে মো. আমিরুল ইসলাম (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। র্যা বের দাবি, গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে রিভলবার উদ্ধার করা হয়। ওই সড়কের একটি চায়ের দোকানে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে রাত নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমিরুলের বাড়ি জেলা শহরের নূরপুর পাঁচপুকুর মহল্লায়। পাবনা অফিসআহত ৮বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার উপজেলার তালোড়া থেকে বিএনপির সমর্থকেরা ট্রাকে করে বগুড়ায় দলের মানবপ্রাচীর কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। তালোড়া বাজারের গাংবেলঘড়িয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বিএনপির আটজন সমর্থক আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবিনা মূল্যে সার‘পাটভিত্তিক শস্য পর্যায়ক্রম জনপ্রিয়করণ’ প্রকল্পের আওতায় গতকাল রোববার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখীমারা পাট গবেষণা ইনস্টিটিউটে কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান। উপস্থিত ছিলেন সাংসদ রওশন জাহান ও রুবি রহমান, পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খায়রুল হাসান প্রমুখ। আমতলী (বরগুনা) প্রতিনিধিসহায়তা কমিটিঅর্পিত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করা ব্যক্তিদের আইনি সহায়তা দিতে গোপালগঞ্জে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনি পরামর্শ ও সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে। গত শনিবার রাতে শহরের ডিসি সড়কে পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় আইনজীবী সুনীল কুমার দাসকে আহ্বায়ক করে ২১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি