একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবির সন্দেহে আটকপটুয়াখালীর বাউফলের মিলঘর এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবির সন্দেহে এক তরুণকে আটক করেছে। ওই তরুণের নাম মো. ইয়াছিন (২৭)। তিনি উপজেলার মাধবপুর গ্রামের মো. আমজেদ আলী মোল্লার ছেলে এবং পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র। ইয়াছিন জানান, ১২ নভেম্বর তাঁর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে যাওয়ার পথে গতকাল পুলিশ তাঁকে আটক করে। বাউফল থানা সূত্রে জানা গেছে, ইয়াছিন সরকারবিরোধী পোস্টার লাগানোর সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিপ্রকল্প বাতিলের দাবিজলবায়ু-সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন হয়েছে। বেসরকারি সংস্থা হিউম্যানিটি ওয়াচ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির প্রধান সমন্বয়কারী হাসান মেহেদী। তিনি বলেন, ‘জলবায়ু-সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে।’ এতে অন্যান্যের মধ্যে এনজিওর কর্মকর্তা শ্যামল সিংহ রায়, রমা দাস, হুমায়ুন কবির, মাহফুজুর রহমান, শরিফুন নাহার, হেলেন খান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।  খুলনা প্রতিনিধিঅস্ত্র উদ্ধারজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের সাকের মণ্ডলের বাড়ি থেকে একটি শাটারগান, দুটি গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে র‌্যাবের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। এসব অস্ত্র রাখার অভিযোগে জালালপুর গ্রামের সাকের আলী (৩৬) ও ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের চপলকে (৩২) গ্রেপ্তার করা হয়।  জয়পুরহাট প্রতিনিধি বাজেট ঘোষণা রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের ২০১২-১৩ অর্থবছরের বাজেট গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান তিন কোটি এক লাখ ৭০ হাজার ২৪৭ টাকার এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদ আহমঞ্চদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান, ভাইস চেয়ারম্যান আ. রশিদ সরকার, তানজিনা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।  পীরাগাছা (রংপুর) প্রতিনিধি ট্রেন-ট্রাক সংঘর্ষজয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের কাছে গত বুধবার রাতে আমুট্ট লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক আইনুল হক (৩২) আহত হন এবং ট্রাকটি দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনার পর ট্রাকের একটি অংশ লাইনের ওপর পড়ে থাকায় বুধবার দিবাগত রাত চারটা পর্যন্ত জয়পুরহাট ও বগুড়ার সান্তাহারের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি