একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের হুমকিবগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা চিকিৎসক হোসনে ফিরোজার কাছে দুর্বৃত্তরা মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা না দিলে তাঁর ছেলেমেয়েদের অপহরণের হুমকি দেওয়া হয়েছে। হোসনে ফিরোজা গত মঙ্গলবার কর্মস্থলে অবস্থানকালে বেলা একটার দিকে এক ব্যক্তি ০১৮৩৬০৭৭৯৭৩ নম্বর থেকে তাঁর কাছে ওই চাঁদা চায়।  ধুনট (বগুড়া) প্রতিনিধিমাদক ধ্বংসচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য গতকাল বুধবার সকালে ধ্বংস করা হয়েছে। ৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ হাজার বোতল ফেনসিডিল, ৮০০ বোতল বিদেশি মদ, সাড়ে চার হাজার নেশাজাতীয় ইনজেকশন, বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হোসেন বেগের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। এ সময় বিজিবির অধিনায়ক মঞ্জুরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জলাশ উদ্ধারফরিদপুরে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মাদপুর বাজার-সংলগ্ন তালতলা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে ওই লাশ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও হাফহাতা জামা ছিল।  ফরিদপুর অফিসআহ্বায়ক কমিটিরাজবাড়ী সরকারি কলেজে গতকাল বুধবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উদীচী কলেজ সংসদের সভাপতি এজাজ আহম্মেদের সভাপতিত্বে দুপুর ১২টায় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ফারুক উদ্দিন, সুমন বিশ্বাস, শিবনাথ বিশ্বাস, আবদুল হালিম প্রমুখ। আলোচনা শেষে শিবনাথকে আহ্বায়ক ও রাকিবুল ইসলামকে সদস্যসচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  রাজবাড়ী প্রতিনিধি