একনজরে
শিশু নিহতলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের কাছে রংপুর-বুড়িমারী মহাসড়কে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আরিফ (৭) নামে এক শিশু মারা গেছে। আরিফ হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। গতকাল দুপুরে আরিফ বাড়ি থেকে মহাসড়কে যায়। এ সময় মহাসড়ক দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। আরিফ ট্রাক্টরটির ওপর লাফিয়ে ওঠার চেষ্টা করলে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারপাঁচবিবি থানার পুলিশ গত রোববার বিকেলে পাঁচবিবির রাধাবাড়ি মোড় থেকে দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁদের দেহ তল্লাশি করে ২২ বোতল ফেনসিডিল ও নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করে। আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কুটাহারা গ্রামের সাইদুজ্জামান (৩৪) ও শেকটা ডাঙ্গাপাড়া গ্রামের জহুরুল ইসলাম (২৮)। তাঁদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিকয়েদির মৃত্যুসাতক্ষীরা জেলা কারাগারে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ইউসুফ আলী (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কলারোয়া উপজেলার গোবিনাথপুর গ্রামে। জেলা কারাগারের জেলার মো. আবু তালেব জানান, একটি মাদক মামলায় সাজা হওয়ার পর গত ২১ জুন ইউসুফ আলীকে কারাগারে পাঠানো হয়। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রহিমা খাতুন জানান, মৃত অবস্থায় তাঁকে আনা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঅস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর পাংশা উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গত রোববার একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ মেজদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি রাজশাহীর পরানপুর ইউনিয়নের কাঁকড়ামারি গ্রামে। তাঁর কাছে থাকা মিষ্টির প্যাকেট থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি