একনজরে
উত্ত্যক্ত করার দায়ে...কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন কিশোরকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো: উপজেলার সরদারপাড়া গ্রামের রঞ্জু মিয়া (১৫) ও কািশামত মধুপুর গ্রামের মাহমুদুল হাসান (১৪) ও মকবুল হোসেনের ছেলে আবু তাহের (১৬)। সোমবার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রীকে ওই তিন কিশোর উত্ত্যক্ত করে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের ওই দণ্ডাদেশ দেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুমাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২৮) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শহরের নতুন শহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই এলাকার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়সংলগ্ন পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলার সময় আলামিন বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আলামিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর প্রতিনিধি