একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্ডারের ধাক্কায় মৃত্যুপাবনার ভাঙ্গুরা উপজেলার কৈডাঙ্গা এলাকায় রেলসেতুর গার্ডারের ধাক্কায় ছাদে ভ্রমণকারী অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা ট্রেনটি ওই সেতু অতিক্রম করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। আহত ফজলুর রহমানকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৪ জুন রাতে একইভাবে তিনজনের মৃত্যু হয়। পাবনা অফিস ও চাটমোহর প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার চালক দেলোয়ার ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভোর ছয়টার দিকে ওই বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে। ফরিদপুর অফিসট্রাকের চাপায়নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর নাম বাবুল আহম্মেদ (২১)। তিনি শহরের মাসদাইর বেকারির মোড় এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় একটি ট্রাক পেছন থেকে বাবুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নারায়ণগঞ্জ প্রতিনিধি