একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ লাগানোর আহ্বাননাটোরের লালপুর উপজেলায় বর্ষা মৌসুমে মুসল্লিদের প্রত্যেককে দুটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে উৎসাহিত করতে লালপুর থানা মসজিদে গত শুক্রবারের খুতবায় প্রাকৃতিক বিপর্যয় রোধে বৃক্ষ ও বৃক্ষ রোপণে ইসলামের গুরুত্ববিষয়ক আলোচনা করেন পেশ খতিব আবু সালেহ মুহাম্মদ তোহা। নামাজ শেষে মসজিদ চত্বরে প্রত্যেক মুসল্লি একটি করে গাছের চারা রোপণ করেন। লালপুর (নাটোর) প্রতিনিধিমানববন্ধনচিকিৎসকের অবহেলায় পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের সাজেনুর বেগমের গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমেশ চন্দ্র হালদারকে অপসারণ ও বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ মিনারের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইকতিয়ার হোসেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি