একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব গ্রহণজয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল মান্নান মোল্লা গতকাল রোববার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি গত বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের কাছ থেকে শপথ নেন। গত ৩ জুন জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার প্রথম নির্বাচন সম্পন্ন হয়। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি এক ব্যক্তি নিহতদিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ট্রেনের নিচে কাটা পড়ে এনামুল হক (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হিলি রেলস্টেশনের কাছে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এনামুল ঘটনাস্থলেই নিহত হন। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঅভিযোগপটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) খান মোক্তাদিরের মা রাবেয়া বেগম অভিযোগ করেছেন, দলীয় কোন্দলের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের ১০-১৫ জনের একটি দল তাঁর ছেলেকে বিএনপির কার্যালয়ে ধরে নিয়ে নির্যাতন চালিয়েছে। অথচ তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে। বাউফল পৌরসভার মুসলিমপাড়ার বাসভবনে গতকাল রোববার সকালে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি গ্রেপ্তারের দাবিখুলনার তেরখাদা উপজেলার পশ্চিম কাটেঙ্গা গ্রামের নিহত কৃষক মতিয়ার রহমানের স্ত্রী ফিরোজা বেগম গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁর স্বামীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ জুন মতিয়ার মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে গলা কেটে হত্যা করে। খুলনা প্রতিনিধি