একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান কর্মশালালালমনিরহাট সদর উপজেলার কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের স্বল্প ও বিনা মূল্যে বিজ্ঞানের উপকরণ তৈরিবিষয়ক কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. হামিদুল হক। কর্মশালায় ৬১টি বিদ্যালয় ও চারটি মাদ্রাসার বিজ্ঞান বিষয়ের ৬৫ জন শিক্ষক অংশ নেন। লালমনিরহাট প্রতিনিধিকনের বাবার কারাদণ্ডশরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা পেদাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর (১২) সঙ্গে চরচান্দা গ্রামের আকতার হোসেন ঢালীর ছেলে শাকিলের বিয়ে ঠিক হয়। গত রোববার বিয়ের দিন ধার্য করা হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পেরে কনের পরিবারকে বাল্যবিবাহ না দেওয়ার অনুরোধ জানায়। প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে বিয়ের প্রস্তুতি সম্পন্ন করে কনের পরিবার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর রোববার দুপুরে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। শরীয়তপুর প্রতিনিধি