একনজরে
স্বামীর যাবজ্জীবনসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক উমেঞ্চ কুলসুম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সেরাজুল ইসলাম (৪৫) কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জনেতার বিরুদ্ধে মামলাপটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেঞ্চদ তালুকদারের বিরুদ্ধে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা ছাত্রদলের সভাপতি খান মোক্তাদির ওরফে সিজার বাদী হয়ে বাউফল থানায় এ মামলা করেন। এ মামলায় তাঁকে ছাড়াও ১৩ জনকে আসামি করা হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিগ্রেপ্তারনারায়ণগঞ্জে জুতা কারখানার শ্রমিক রাজকুমার রাজন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশির চন্দ্র নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকা থেকে পুলিশ গত সোমবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিশিরকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি